ইআইআরসি-র দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান পদে ময়ূর আগরওয়াল

✍️ সপ্তর্ষি সিংহ, কলকাতা:-  সিএ ময়ূর আগরওয়াল ২০২৬–২০২৭ সালের জন্য ইআইআরসি-এর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক পরিষদের নির্বাচনে এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এর আগে তিনি ২৫তম আঞ্চলিক পরিষদের প্রথম মেয়াদে (২০২৫–২০২৬) ইস্টার্ন ইন্ডিয়া চার্টার্ড অ্যাকান্ট্যান্টস স্টুডেন্টস এসোসিয়েশন (ইআইসিএএসএ)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি ২৪তম আঞ্চলিক পরিষদের (২০২২–২০২৫) মেয়াদে কোষাধ্যক্ষ ও সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 ২০২৬–২৭ সালের জন্য পদাধিকারী হিসেবে নির্বাচিত হয়েছেন, ভাইস চেয়ারম্যান, সিএ হরি রাম আগরওয়াল, সেক্রেটারি, সিএ আদিত্য কুমার মহেশ্বরী, ট্রেজারার, সিএ বিশ্বরঞ্জন সুতার।

পূর্বাঞ্চল থেকে আইসিএআই-এর কেন্দ্রীয় কাউন্সিলে প্রতিনিধিত্বকারী দুই সদস্য, সিএ রবি কুমার পাটোয়া এবং সিএ সঞ্জীব সাংহি, ২০২৫–২৯ মেয়াদের টিম ইআইআরসি-এর অংশ হিসেবে ও যুক্ত রয়েছেন।

#MayurAgarwal #EIRC #ICAI #CACommunity #EICASA #Leadership #RegionalCouncil #TeamEIRC #InspiringIndia   #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰  #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews  #RajarhatBartaDigital   #RajarhatBarta   #ShortsNews  #বাংলানিউজ   #আজকেরখবর

Mayur Agarwal, EIRC Chairman, ICAI Eastern Region, CA Leadership, EICASA, Regional Council Election, ICAI Central Council, Team EIRC 2025-29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *