শিক্ষার্থীদের জন্য আকাশ ইনস্টিটিউটের বিশেষ একাডেমিক উদ্যোগ

✍️ সপ্তর্ষি সিংহ, কলকাতা:-   আকাশ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (ডব্লিউবিসিএচএসই) এর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা একাডেমিক প্রোগ্রাম চালু করল। এই উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের নতুন সেমিস্টার-ভিত্তিক সিস্টেমের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং নীট ও ডব্লিউবি-জি এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি।

নতুন চার-সেমিস্টার কাঠামোতে শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের থেকে প্রাপ্ত মূল্যবান প্রতিক্রিয়ার ভিত্তিতে এই প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে বলে জানানো হয়। আকাশ ইনস্টিটিউটের পরিচালক তিলক রাজ খেমকা জানান, শিক্ষার্থীদের কাছে এই প্রোগ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য ক্লাস ১২ শিক্ষার্থীদের জন্য সিলেবাস দ্রুত শেষ করার মডেল।

ফেব্রুয়ারি পরীক্ষার সময়সূচীর আগে সেমিস্টার IV এর পাঠ্যক্রম সম্পন্ন করার মাধ্যমে, এই প্রোগ্রাম শিক্ষার্থীদের আরও বেশি রিভিশন সময়, কাঠামোগত মক টেস্ট এবং অনুশীলন সেশন, বাড়তি আত্মবিশ্বাস, কম পরীক্ষার চাপ, এবং নীট ও ডব্লিউবি-জি  এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিবেদিত প্রস্তুতির সময় প্রদান করে।

#AakashInstitute #WBCHSE #NEET2026 #WBJEE #SemesterSystem #CompetitiveExams #WestBengalEducation #ExamPreparation

#InspiringIndia   #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰  #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews  #RajarhatBartaDigital   #RajarhatBarta   #ShortsNews  #বাংলানিউজ   #আজকেরখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *