বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রাজ্য সড়কের ভবানীপুর এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ওই যুবককে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত যুবকের নাম উত্তম সিংহ(৩৫)। বাড়ি উত্তর ফতেপুর এলাকায়। প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুর্ঘটনার […]