
সপ্তর্ষি সিংহ, কলকাতা:- পাইকপাড়ার বিপ্লবী গণেশ ঘোষ উদ্যানে হাউজ্যাট সিজন সিক্স গত ১০ ও ১১ই জানুয়ারি দুদিন ব্যাপী হলো ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হল। শিল্পী মহলের এই ক্রিকেট আসরে এই প্রথম আয়োজিত হলো দুদিন ব্যাপি মিক্সড জেন্ডার টেস্ট ম্যাচ। অংশগ্রহনে সংগঠনের সদস্যদের দ্বারা নির্মিত দুটি দল প্রেসিডেন্টস্ রয়ালস্ ও সেক্রেটারিস্ ব্লাসটার্স। প্রেসিডেন্ট রয়ালসের অধিনায়কত্ব করেন সংস্থার প্রেসিডেন্ট দীপ চট্টোপাধ্যায় ও এই সংস্করনের কো-অর্ডিনেটর সোলাঙ্কি রায় চৌধুরী। পাশাপাশি সেক্রেটারি ব্লাস্টার্সের অধিনায়কত্ব করেন সংস্থার সচিব সৌম্যদীপ্ত মন্ডল ও সংস্থার কোষাধক্য রঞ্জনা দাস।
দিনের শুরুতেই রৌনক ঘোষ ও দ্রোণা বন্দ্যোপাধ্যায় তাঁদের উইকেট হারালেও ঋতম ভট্টাচাৰ্যের শতরান ও তীর্থ ভৌমিকের অর্ধশতরানের লম্বা পার্টনারশিপে লাঞ্চের একটু পরে প্রেসিডেন্টস্ রয়ালস্-এর আধিনায়ক দীপ চট্টোপাধ্যায় ডিক্লেয়ার করেন ২৭১/৫। ঋতম করেন ১৩১ ও তীর্থ ৮৭। সেক্রেটারিস্ ব্লাসটার্সের হয়ে শৈবাল দাস ২টি ও গতবারের বেস্ট বোলার ফিমেল প্রিয়ান্কা দাস ১টি উইকেট পান।
জবাবে সেক্রেটারিস্ ব্লাসটার্স ব্যাট করতে নেমে ১৬১ রানের মধ্যেই অল আউট হয়ে যান। উল্লেখযোগ্য রান করেন একমাত্র সেক্রেটারি ব্লাস্টার্সের অধিনায়ক সৌম্যদীপ্ত মন্ডল, ৪৪। প্রেসিডেন্ট রয়ালস্-এর হয়ে ঋতম ভট্টাচাৰ্য, রিভা দাস, পৌলমী পাল ও সৌরভ সাহা ২টি করে ও রৌনক ঘোষ ও সৌমেন মন্ডল ১টি করে উইকেট নেন। প্রথম দিনের শেষে ১১০ রানের লিড নিয়ে দিন শেষ করে প্রসিডেন্ট রয়ালস্।
দ্বিতীয় দিনের শুরুতে প্রেসিডেন্ট রয়ালস্-এর কাছে ফলো অনের উপায় থাকলেও তাঁরা ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসের নায়ক ঋতম ভট্টাচার্য অল্প রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে নায়ক হয়ে উঠেন প্রথম ইনিংসের দ্রুত আউট হওয়া দ্রোণা বন্দ্যোপাধ্যায় ও রৌনক ঘোষ তাঁদের শত ও অর্ধশতরানের মাধ্যমে। তীর্থ ভৌমিকের ব্যাটও ছিলো উল্যেখযোগ্য। দ্রুত রান তোলার তাড়ায় ক্রমাগত উইকেট হারায় প্রেসিডেন্ট রয়ালস্। এই সুবাদে হাউজ্যাট সিক্সের আসরের প্রথম হ্যাটট্রিকটি আসে প্রিয়াঙ্কা দাসের হাত ধরে। তার ঝুলিতে পাঁচটি উইকেট। গোটা ম্যাচে ছ’টি।
প্রসিডেন্ট রয়ালস্ লাঞ্চের একটু আগে ১৭ ওভার ব্যাট করে ডিক্লেয়ার করেন ২১৭/৯। লিড হয় ৩২৭। জবাবে তাসের ঘরের মতো মাত্র ৮৮ রানে অল আউট হয় সেক্রেটারিস্ ব্লাসটার্স। পৌলমী পাল, রিভা দাস ও ঋতম ভট্টাচাৰ্য দুটি করে উইকেট পায় অন্যদিকে সূর্যকন্যা চট্টোপাধ্যায়, দ্রোণা বন্দ্যোপাধ্যায়, তীর্থ ভৌমিক ও সৌরভ সাহা একটি করে উইকেট পান। প্রেসিডেন্ট রয়ালস্-এর জয় আসে ২৩৯রানে। প্রেসিডেন্ট রয়ালস্-এর ঋতম ভট্টাচার্য ও সেক্রেটারি ব্লাসটার্স-এর প্রিয়াঙ্কা দাস ম্যান ও উইম্যান অফ দ্য ম্যাচ জেতেন।
#HousezatSeasonSix #MixedGenderCricket #Paikpara #ClubCricket #TestMatchVibes #WomenInCricket #CricketNews 🏏 🌍 #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰 #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews #RajarhatBartaDigital #RajarhatBarta #ShortsNews #বাংলানিউজ #আজকেরখবর
