মণ্ডপ সজ্জায় শিল্পের ছোঁয়া, রোদ্দুরের মননে মানবিকতা

সপ্তর্ষি সিংহ, কলকাতা:- বিধান সরনি, ভীম ঘোষ বাই লেনের সামাজিক সংগঠন ‘রোদ্দুর’-এর পরিচালনায় আয়োজিত সরস্বতী পুজোয় এক ব্যতিক্রমী মানবিক মুহূর্ত ধরা পড়ল। সম্প্রতি অনাথ আশ্রমের আবাসিক কচিকাঁচাদের হাত ধরেই উন্মোচিত হয়েছে বিদ্যা দেবীর মাতৃমূর্তি ও মণ্ডপ।

চলতি বছর ২২ বছরে পদার্পণ করেছে ‘রোদ্দুর’-এর সরস্বতী পুজো। ২০০৪ সালে হাতে গোনা কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে শুরু হয়েছিল এই পুজোর পথচলা, যা আজ এক সুসংগঠিত সামাজিক প্রয়াসে পরিণত হয়েছে।

 ‘অরফ্যানেজ সোসাইটি’-র ২৮ জন পড়ুয়া এক শৃঙ্খলাবদ্ধ দল সম্মিলিতভাবে মাতৃমূর্তি উন্মোচন করে। এবছর ‘রোদ্দুর’-এর পুজোর মূল ভাবনা ‘শুরু যেখানে’। শুভজিতের পরিকল্পনায় নির্মিত মণ্ডপ ও প্রতিমার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে জীবনচক্রের নিরবচ্ছিন্ন প্রবাহ “শেষ বলে কিছু নেই, আছে শুধু ফিরে আসা।”

মণ্ডপে ফুটে উঠেছে যে শিশুকন্যার হাতেখড়ি হচ্ছে দেবী সরস্বতীর সামনে, কাল সে কিশোরী, আবার তরুণী হয়ে একদিন নিজেও মা—তার সন্তানও পাবে সেই একই হাতেখড়ি। এই ভাবনাই শিল্পরূপ পেয়েছে এবছরের আয়োজনে।

উদ্যোক্তারা জানায়, “মায়ের মূর্তির দিকে তাকিয়ে মনে মনে বলেছি—ভালো করে পড়াশোনা শেষ করে যেন একটা ভালো চাকরি পাই।”

মাতৃমূর্তি ও মণ্ডপ উদ্বোধনের পর ‘রোদ্দুর’-এর সাধারণ সম্পাদক সৌরভ ঢাঘে বলেন, “সংগঠনের ১৮৬ জন সদস্যের আগ্রহ, ঐকান্তিক প্রয়াস ও সম্মিলিত প্রচেষ্টার ফসলই এবছরের মাতৃ আরাধনা।”স্বল্প মূলধনেও নিজস্ব দৃষ্টিভঙ্গি ও ভাবনার অভিনবত্ব দিয়ে যে সমাজের নজর কাড়া যায় তার বাস্তব উদাহরণ তৈরি করেছে ‘রোদ্দুর’।

এবছর ‘রোদ্দুর’-এর ভাবনাকে বিশেষ স্বীকৃতি জানিয়েছে সংবাদমাধ্যম। সুপ্রতিষ্ঠিত হিন্দি পত্রিকা ‘দৈনিক বিশ্বামিত্র’ ‘রোদ্দুর’-এর সরস্বতী পুজোকে ‘সেরা ভাবনা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি বাংলার অন্যতম দৈনিক ‘আর্থিক লিপি’ এবছরের মাতৃ প্রতিমাকে ‘সেরা প্রতিমা’ হিসেবে চিহ্নিত করেছে।

 হিন্দু সৎকার সমিতি পরিষদের সদস্য সঞ্জয় রায়, পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার এবং বিশিষ্ট সমাজসেবী শুভাশিস রায়-এর উপস্থিতিতে ‘দৈনিক বিশ্বামিত্র’ ও ‘আর্থিক লিপি’-র দুই সাংবাদিক ‘রোদ্দুর’ উদ্যোক্তাদের হাতে স্মারক তুলে দেন।

#রোদ্দুর #সরস্বতীপুজো #মানবিক_ভাবনা #অনাথ_শিশু #শিক্ষার_আলো #CommunityPuja #InspiringIndia  🌍 #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰  #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews #RajarhatBartaDigital #RajarhatBarta #ShortsNews #বাংলানিউজ #আজকেরখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *