৩ লক্ষ কোটি বৃদ্ধি পেল বন্ধন ব্যাঙ্কের ব্যবসা

সপ্তর্ষি সিংহ, কলকাতা:- বেসরকারি রাষ্ট্রায়াত্ত বন্ধন ব্যাঙ্ক চলতি অর্থবর্ষ ২০২৫‑২৬‑এর তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করল। এই সময়ে ব্যাঙ্কের মোট ব্যবসা ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৩.০২ লক্ষ কোটি টাকা। বর্তমানে মোট আমানতের মধ্যে খুচরো আমানতের অংশ ৭২ শতাংশ। তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্ক তার আমানতের ভিত্তিতে বছরে বছরে ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১.৫৭ লক্ষ কোটি। একই সময়ে মোট অগ্রিম (অ্যাডভান্স) বেড়ে হয়েছে ১.৪৫ লক্ষ কোটি। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA) অনুপাত দাঁড়িয়েছে ২৭.৩ শতাংশ। 

ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “বন্ধন ব্যাঙ্কের গত কয়েকটি ত্রৈমাসিকের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্স একটি ধারাবাহিক ও শক্তিশালী ভিত্তির প্রতিফলন। Q4‑এ আমরা গ্রাহক অভিজ্ঞতা, পরিচালন দক্ষতা ও স্কেলেবিলিটি বাড়ানোর লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগ শুরু করতে প্রস্তুত। আমরা একটি আরও শক্তিশালী, স্থিতিস্থাপক ও বহুমুখী ব্যাঙ্ক গড়ে তুলতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতে টেকসই ও লাভজনক বৃদ্ধির দিকে এগোতে সুদৃঢ় অবস্থানে রাখবে।”

#BandhanBank #Q3Results #BankingNews #FinancialUpdate #IndianBanking #InspiringIndia  🌍 #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰  #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews #RajarhatBartaDigital #RajarhatBarta #ShortsNews #বাংলানিউজ #আজকেরখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *