ব্যারাকপুরে তনিষ্ক-এর নয়া শোরুম

সপ্তর্ষি সিংহ, কলকাতা:- ভারতের বৃহত্তম জুয়েলারি প্রস্তুতকারক সংস্থা টাটা গোষ্ঠীর রিটেল ব্র্যান্ড তনিশ্ক্ তাঁদের ব্যারাকপুরে নয়া শোরুমের সূচনা করল। শুক্রবার নয়া শোরুম উদ্বোধন করলেন বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন সংস্থার জাতীয় রিটেল হেড সুনীল রাজ, সংস্থার বিজনেস হেড অলোক রঞ্জন, পঙ্কজ ঝাঁ সহ অন্যানরা।

এদিন সুনীল রাজ বলেন, “এই অঞ্চলে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উপস্থিতির প্রসারণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নয়া শোরুমের সূচনার মাধ্যমে পশ্চিমবঙ্গে আমরা আমাদের উৎকৃষ্ট কারুশিল্প ও পরিষেবার প্রতিশ্রুতি আরও দৃঢ় করলাম। এই নতুন শোরুমে উপস্থাপিত হয়েছে নজরকাড়া ও অনুপ্রেরণাদায়ক জুয়েলারি কালেকশনের এক বিশাল সম্ভার—যা প্রতিটি রুচি ও উপলক্ষের জন্য নিখুঁত মানানসই। আমরা ব্যারাকপুরের সকল বাসিন্দাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই—নিজেদের বাড়ির কাছেই তনিশ্ক্-র বিশ্বাসযোগ্য গুণমান, স্বচ্ছ মূল্যনীতি এবং উন্নত মানের জুয়েলারি কেনার অভিজ্ঞতা উপভোগ করার জন্য।”

#Tanishq #Barrackpore #JewelleryLaunch #MimiChakraborty #TataGroup #InspiringIndia   #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰  #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews  #RajarhatBartaDigital   #RajarhatBarta   #ShortsNews  #বাংলানিউজ   #আজকেরখবর

Tanishq Showroom, Barrackpore Launch, Mimi Chakraborty, Tata Jewellery, Barrackpore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *