এলাকা দখল করতেই দুই লেপাটের খন্ড যুদ্ধ
জনার্দন রায়,শিলিগুড়ি:- সাত সকালে দুইলেপাটের মধ্যে লড়াই। চা বাগানের গাছের মগডালে উঠেই দুই বোনের আধিপত্য বিস্তারের রেষারেষি দেখে রীতিমত আতঙ্কিত বিজলি মনি চা বাগানের শ্রমিকদের মধ্যে।
সম্প্রতি এর আগেও বিজলি মুনি চা বাগানে, একটি পূর্ণবয়স্ক লেপাট বিজলী মনি চা বাগানে কাজ করার সময় এক চা শ্রমিকদের উপর হামলা চালায়। এরপরে ঘোষপুকুর বনদপ্তরের পক্ষ থেকে সেই চা বাগানে একটি খাঁচা পাতানো হয় খাচা পাতানোর বেশ কয়েক ঘন্টা কাটতে না কাটতে সেই খাঁচা বন্দী হয় সেই পূর্ণবয়স্ক লেপাট।

এদিন শুক্রবার বিজলি মুনি চা বাগানে ১৩ নাম্বার সেকশনে চা বাগানের গাছের উপরে লড়াই করতে দেখা যায় দুই লেপাটকে। আর তা দেখে আতঙ্ক ছড়ায় শ্রমিকদের মধ্যে। যদিও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চা বাগানে লেপাটের খন্ড যুদ্ধর ভিডিও ভাইরাল হতেই মাইকিং প্রচার করা হচ্ছে চা বাগানে শ্রমিক মহল্লায় এবং সেই লেপারটিকে খাঁচা বন্দি করতেই খাচা পাতানো হবে সেই এলাকায়।
তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত বাগানের চা শ্রমিকরা তাদের আশঙ্কা যেভাবেই দুই বাঘের খন্ড যুদ্ধ লেগেছিল সেভাবেই চা শ্রমিকদের আক্রমণ করলেই, ঘটনাস্থলেই মৃত্যু হবে চার শ্রমিকদের।
