আগুনে পুড়ে ধুলিসাৎ হয়ে গেল ৭ থেকে ১০টি বাড়ি
পার্থ মণ্ডল, মুর্শিদাবাদ:- ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার অন্তর্গত চর রাজাপুর এলাকায় আগুনে পুড়ে ধুলিসাৎ হয়ে গেল ৭ থেকে ১০টি বাড়ি। ক্ষতিগ্রস্ত পরিবারের নাম – সুজিত , কৃষ্ণ, রণজিৎ,প্রতাপ , মনোজিত, বানু ,রবি নৃপেন,গোপেন মণ্ডল উভয়ের কৃষিকাজে কর্মরত ও ভিনরাজ্যের শ্রমিকে কর্মে লিপ্ত।
আগুন কিভাবে লাগলো সঠিকভাবে কেউ অনুমান করতে পারিনি তবে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় রান্নাঘর থেকে মূলত আগুনের সূত্রপাত ঘটে।

সেই আগুন থেকে এক এক করে ধূলিসাৎ হয়ে গেল ৭ থেকে ১০টি বাড়ি। স্থানীয় বাসিন্দা প্রথম থেকেই সেই আগুনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারই মধ্যে ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত দমকল বাহিনীর ও প্রশাসনিকের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় নগত টাকা ১.৫লাখ , আসবাবপত্র সহ ক্ষতি বেশ কয়েক লক্ষ টাকা

ঘটনাস্থলে উপস্থিত হলেন – গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃত্তিকা মণ্ডল ও সচিব তাপস মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্য পবিত্র সরকার মিড-ডে-মিল সুপার ভাইজার সিরাজুল ইসলাম – রাণীনগর ২ , তারা সকলেই সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন যতটুকু সমর্থ পঞ্চায়েত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বর্তমান কি ভাবে যা এখন বসবাস করবে কি খেয়ে জীবিকা নির্বাহ করবে এই নিয়ে উঠছে প্রশ্ন।
