লোকালয়ে গন্ডার! আতঙ্কে পালাতে গিয়ে আহত এক মহিলা
জনার্দন রায়, জলপাইগুড়ি: লোকালয়ে গন্ডার, পালাতে গিয়ে আহত এক মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির পানবাড়ি এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে একটু দূরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই মহিলা । হঠাৎ এই গন্ডার দেখে আতঙ্কে পালাতে গিয়ে পড়ে আহত হয়ে পড়েন। ঘটনাটি ঘটে রামসাইনের গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি কামারহাট এলাকায়। আহত মহিলার নাম চঞ্চলা পন্ডিত(৪৬)।

জানা গেছে শরীর সুস্থ রাখতে চঞ্চলা দেবী নিয়মিত প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন আর এই দিন তিনি বের হওয়ার পর তার পিছন দিক থেকে হঠাৎই গন্ডার চলে আসায় স্থানীয়রা তা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে তিনি পালাতে যান। পালাতে গিয়ে পড়ে গিয়ে তিনি আহত হয়ে পড়েন। স্থানীয়দের তৎপরতায় চঞ্চলা দেবীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে স্থানীয়দের চিৎকার চেঁচামেচি শুনে গন্ডারটি ধীরে ধীরে জলঢাকা বাঁধের উপর উঠে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা তবে ততক্ষণে গন্ডারটি জলঢাকার জঙ্গলে ঢুকে পড়েন।
Rhino in the locality! A woman was injured while running away in panic.
