Waste collection on mobile app

Waste collection on mobile app

মোবাইল অ্যাপে বর্জ্য সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি:-  : গ্রিন সিটি ক্লিন সিটি…. আবর্জনার স্তুপ সরিয়ে শহরকে পরিষ্কার করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে হুল্লাডেক গ্ৰুপ। তাঁদের এই উদ্যোগে যৌথভাবে হাত মিলিয়েছে হায়দ্রাবাদের একটি সংস্থা গুডিব্যাগ। বর্জ্য পৃথকীকরণ, নিষ্কাশন এবং পুনর্ব্যবহার করার কাজে গুডিব্যাগ মোবাইল অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা হবে। এই নয়া মোবাইল অ্যাপের সূচনায় উপস্থিত ছিলেন হুল্লাডেক গ্রূপের সিএমডি নন্দন মল, গুডিব্যাগের সিইও অভিষেক আগরওয়াল, অজয় মিত্তল ও টেকনো ইন্ডিয়া গ্রুপের ওয়াই-ইস্ট ও সাসটেইনেবিলিটি ডিরেক্টর মিসেস পলিন লারাভায়ার।

অভিষেক আগরওয়াল বলেন, আমরা বিশ্বাস করি প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে রূপান্তরিত করার ক্ষমতা রয়েছে। তাই ১ লক্ষ পরিবারে এই বর্জ্য সংগ্রহ করার কাজ চালানো হবে। রাজ্যের স্কুল, কলেজ গুলিতে সচেতনতা বৃদ্ধির কাজ হবে। তবে কোনো সরকারি সংগঠনের সঙ্গে তাঁরা যৌথ কাজ করবেন না বলেও উল্লেখ করেছেন। এটি এমন একটি ব্যবস্থা তৈরি করার বিষয়ে যা কলকাতাকে পরিষ্কার রাখার জন্য আরও স্মার্ট, দ্রুত এবং আরও কার্যকর।

নন্দন মল জানান, এই উদ্যোগের মাধ্যমে, আমরা পুনর্ব্যবহার দক্ষতা বৃদ্ধি, টেকসই সমস্যা সমাধানের জন্য একটি সার্কুলারিটি গবেষণা ল্যাব প্রতিষ্ঠা, পুনঃব্যবহার বা পুনর্ব্যবহারের জন্য উপাদানের গুণমান মূল্যায়ন এবং উদ্ভাবনী আপসাইক্লিং প্রোগ্রাম চালু করার উপর জোর দিচ্ছি।

 

Waste collection on mobile app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *