
সপ্তর্ষি সিংহ, কলকাতা:- মাত্রাতিরিক্ত দূষণের ফলে ফুসফুসের নানান ধরণের সমস্যা ক্রমশ বাড়ছে। সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের মূল কারণ হিসেবে দায়ী ধূমপান। শহর গ্রাম নির্বিশেষে ৪০ ঊত্তীর্ণ পুরুষদের মধ্যে এই রোগের প্রকোপ প্রায় ৮.৩৬ শতাংশ। এছাড়াও টিউবারক্যুলোসিস অ্যাসোশিয়েটেড অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (TOPD) সংক্রান্ত চিকিৎসার বিষয়ে আলোচনা করা হল।অ্যাসোসিয়েশান অফ চেস্ট ফিজিশয়ানস ACPCON রাজ্য শাখা আয়োজিত দুদিন ব্যাপী এক সম্মেলনে বক্ষরোগের চিকিৎসার বিষয়ে আলোচনা হয়। কলকাতা সহ ভিন রাজ্যের প্রায় ৩৫০ জন চেস্ট ফিজিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ এবং বিজ্ঞানী। ফুসফুসের ক্রনিক অসুখে নতুন নিউমোনিয়ার টিকার বিষয়ে মত বিনিময় করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা পার্থসারথী ভট্টাচার্য, ডা সুস্মিতা রায়চৌধুরী, ডা এ জি ঘোষাল, ডা খুশবু পিলানিয়া, ডা নিশান্ত চৌহান, ডা ভি বালাসুব্রহ্মনিয়াম প্রমুখ। ACPCON ২০২৬ এর মূল উদ্দেশ্য ফুসফুসের সব রকমের অসুখ প্রাথমিক স্তরে নির্ণয় করা এবং অত্যাধুনিক চিকিৎসার সাহায্যে অসুখের বাড়বাড়ন্ত আটকে দেওয়া বলে জানালেন অরগানাইজিং সায়েন্টিফিক চেয়ারম্যান ডাঃ অংশুমান মুখোপাধ্যায়।
#ফুসফুসস্বাস্থ্য #COPD #ACPCON2026 #ChestCare #দূষণসতর্কতা #PulmonaryHealth #MedicalConference #TOPD #InspiringIndia #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰 #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews #RajarhatBartaDigital #RajarhatBarta #ShortsNews #বাংলানিউজ #আজকেরখবর
COPD, Air Pollution, Pulmonary Disease, Chest Physicians Conference, TOPD Treatment, Pneumonia Vaccine Lung Health, Medical Experts
