
সপ্তর্ষি সিংহ, কলকাতা:- হাওড়ায় চিকিৎসা ক্ষেত্রে নজির সৃষ্টি করল বেসরকারি স্বাস্থ্য পরিষেবা চুনাভাটির নারায়ণ হাসপাতাল। মাত্র ২৭ সপ্তাহে মায়ের গর্ভাবস্থায় জন্মগ্রহণকারী এক কন্যাশিশুর ৭৬০ গ্রাম ওজন ছিল। অপরিণত ওই কন্যাশিশুর সফলভাবে চিকিৎসা পদ্ধতিতে জীবন বাঁচল। ওই শিশুর বাবা জানায়, আমার স্ত্রীর যখন গর্ভাবস্থায় ৬ মাস সেই সময় ব্লাড রিভার্স হয়ে যায়। আমার পরিচিত এক গায়নকোলজিস্টের কাছে চিকিৎসাধীন থাকাকালীন তিনি পরামর্শ দেন শিশুর জন্ম না দিতে। কিন্তু আমরা চেয়েছিলাম শিশুটির জন্ম দিতে সেই
অবস্থায় নারায়না হাসপাতালে চিকিৎসার জন্য আসি। চিকিৎসকরা জানান, শিশুটি যখন প্রথম অবস্থায় এসেছিল তখন পেটে ফোলা এবং সবুজ বমি শুরু হয়, যা একটি গুরুতর সমস্যা ছিল। এই সফল চিকিৎসার বিষয়ে এক সাংবাদিক বৈঠকে হাসপাতালের কনসালটেন্ট – পেডিয়াট্রিক ও নিওনেটাল সার্জারি বিভাগের ডাঃ গৌতম চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট – অ্যানেস্থেসিওলজি রশ্মি শাহী, কনসালটেন্ট – অফথালমোলজি বিভাগের ডাঃ প্রেমাঞ্জন ভট্টাচার্য, কনসালটেন্ট – পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের ডাঃ অখিলেশ্বর নারায়ণ চৌধুরী।
চিকিৎসক অখিলেশ্বর নারায়ণ চৌধুরী বলেন, “এত আগে এবং এত কম ওজন নিয়ে জন্মগ্রহণকারী শিশুদের জন্য অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ এবং সময়োপযোগী হস্তক্ষেপের প্রয়োজন হয়। প্রতিটি ছোট উন্নতিই গুরুত্বপূর্ণ। এই শিশুটির আরোগ্য শুধু তার লড়াই করার মানসিকতাই নয়, হাওড়ায় উপলব্ধ সমন্বিত নবজাতক পরিচর্যার শক্তিকেও প্রতিফলিত করে।”
শিশুটির বাবা প্রিয়ব্রত পাত্র বলেন, চিকিৎসকে যে ভগবান তা প্রমাণিত। মেয়েকে বাঁচানোর লড়াই ছিল তাই খরচ আমার কিন্তু যুদ্ধ করেছেন চিকিৎসকরা।
#Howrah #NarayanHospital #NeonatalCare #MedicalSuccess #PretermBaby #HealthcareIndia #DoctorIsGod #InspiringIndia #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰 #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews #RajarhatBartaDigital #RajarhatBarta #ShortsNews #বাংলানিউজ #আজকেরখবর
Neonatal Care, Preterm Baby, Narayan Hospital, Medical Breakthrough
