নব নির্মিত ভাবে তৈরি হচ্ছে বেহাল দশা রাস্তা মেরামতের কাজ
পার্থ মণ্ডল,মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার রাণীনগর 2 ব্লকের রাজাপুর অঞ্চলের চর রাজাপুর এলাকার অনেকদিন থেকেই রাস্তার বেহাল দশা হয়ে পড়ে আছে । চর রাজাপুরে একটি উচ্চ বিদ্যালয় একটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি বেসরকারি স্কুল এবং একটি আইসিডিএস রয়েছে। বিদ্যালয় যেতে ছেলে মেয়েদের নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হয় ।সামান্য বৃষ্টি হলেই এই এলাকায় জল জমে যায় এমনকি ছাত্র ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় জল জমে থাকার কারণে ছেলে মেয়েদের যাতায়াতের সমস্যার সৃষ্টি হয়।

কখনো কখনো ছেলে মেয়েরা নিজেদের ব্যালেন্স নিয়ন্ত্রণ হারিয়ে জল জমে থাকায় জলের মধ্যে পড়ে যায় ও স্থানীয় বাসিন্দাদের একই সমস্যা। সেই দিক মাথায় রেখে গ্রাম উন্নয়নের স্বার্থে জন প্রতিনিধি পঞ্চায়েত সমিতির সদস্য ড. পবিত্র সরকার ও জেলা পরিষদের সদস্যা ঈষা সাহা সরকারের অনুপ্রেরনায় জেলা পরিষদের তহবিল হইতে 2.5কিমি রাস্তা নব নির্মিত ভাবে তৈরি কাজ চলছে।

পবিত্র সরকার ও ঈষা সাহা সরকার জানান আমরা সব সময় জনসাধারণের পাশে আছি যখন যেখানে সমস্যা হবে তখন আমরা সেই কাজে সামিল হবো ও উন্নয়নে সচেষ্ট হবো। স্থানীয় বাসিন্দাদের মন্তব্য অনেক দিন থেকেই এই রাস্তার অবস্থা নাজেহাল ছিল আজকে নব নির্মিত ভাবে মেরামত চলছে এতে আমরা খুবই আপ্লুত।।
