Iftar Majlis held on Rajarhat Narayanpur at the initiative of MMIC Aratrika Bhattacharjee’s

দক্ষিণ নারায়নপুরে হল ইফতার মজলিস ও সামাজিক কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:-  রাজারহাটে সামাজিক কাজের মধ্য দিয়ে ইফতার মজলিশ কিম্বা পুজোর অনুষ্ঠান সবটাই বিধায়ক তাপস চ্যাটার্জী  উদ্যোগ নিয়ে করেন। আর প্রতি বছরের মতোই এই বছরেও তিনি রাজারহাট নিউটাউনের বিভিন্ন আঞ্চলে ইফতার মজলিশের আয়োজন করছেন। আর এবার সেই রাজারহাট নিউটাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির সহযোগিতায়, বিধাননগর পৌরনিগমের মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্যের উদ্যোগে দক্ষিণ নারায়নপুরে হল ইফতার মজলিস ও সামাজিক কর্মসূচি।

উক্ত ইফতার মজলিসে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন এর বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি, বিধাননগর পুলিশের এসিপি মাননীয় শ্রী মৃত্যুঞ্জয় ব্যানার্জি মহাশয়, নারায়ণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিধাননগর পৌরনিগমের মেয়র মাননীয়া কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র মাননীয়া অনিতা মন্ডল, মেয়র পরিষদ মাননীয়া রহিমা বিবি, মেয়র পরিষদ মাননীয় দেবরাজ চক্রবর্তী, মেয়র পরিষদ মাননীয়া তুলসী সিনহা রায়, বিধাননগর পৌরনিগমের বোরো চেয়ারম্যান মাননীয় শাহনওয়াজ আলী মন্ডল, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয়া জাহানারা বিবি, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য মাননীয় আফতাব উদ্দিন, সহ বিশিষ্টজনেরা।

উক্ত ইফতার মজলিসে প্রায় কয়েকশো সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাদের ইফতার করেন এবং উক্ত ইফতার মজলিস থেকে সামাজিক কর্মসূচি স্বরুপ কয়েকজনকে সেলাই মেশিন এবং ঈদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পুরো ইফতার মজলিশ পরিচালনা করেন বিধায়ক তাপস চ্যাটার্জী। জানা যায় যে বিধায়কের উদ্যোগে ২২ মার্চ পাথরঘাটায় দশ হাজার মানুষের ইফতার দ্রব্য বিতরণ করা হবে।

Iftar Majlis held on Rajarhat Narayanpur at the initiative of MMIC Aratrika Bhattacharjee’s arjee’s 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *