কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে প্রজাতন্ত্র দিবস পালন

সপ্তর্ষি সিংহ, কলকাতা:- গান অ্যান্ড শেল ফ্যাক্টরি, কাশীপুরে ৭৭তম প্রজাতন্ত্র দিবস অত্যন্ত উৎসাহ ও গৌরবের সঙ্গে উদযাপিত হল।  গান এন্ড শেল ফ্যাক্টরির মুখ্য মহাপ্রবন্ধক শ্রী সুবীর কুমার সাহা, আই.ও.এফ.এস. জাতীয় পতাকা উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন। তার আগে গান এন্ড শেল ফ্যাক্টরি প্রাঙ্গণে ডিফেন্স সিকিউরিটি কর্পস (ডি.এস.সি.)-এর সদস্য ও দারোয়ানদের দ্বারা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ যোগ্য কর্মচারীদের  ঘড়ি ও নগদ পুরস্কার প্রদান করা হয়। সর্বোত্তমভাবে পরিচ্ছন্ন বিভাগকে চিফ জেনারেল ম্যানেজার চ্যালেঞ্জ শিল্ড প্রদান করা হয়। এই উদযাপন গান এন্ড শেল ফ্যাক্টরির জাতীয় মূল্যবোধের প্রতি অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে এবং কর্মীদের উচ্চমানের গুণগত পরিষেবা বজায় রাখতে অনুপ্রাণিত করে।

মুখ্য মহাপ্রবন্ধক দেশমাতৃকার জন্য আত্মবলিদানকারী শহিদদের স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বের উপর বিশেষভাবে জোর দেন এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা স্বার্থে এর তাৎপর্য তুলে ধরেন। তাঁর ভাষণে তিনি সকল বিভাগের কর্মচারীদের নিষ্ঠা, দলগত সহযোগিতা এবং দায়িত্ববোধের প্রশংসা করেন।

#RepublicDay2026 #GunAndShellFactory #Kashipur #NationalPride #IOFS #DefenceProduction #InspiringIndia  🌍 #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰  #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews  #RajarhatBartaDigital   #RajarhatBarta   #ShortsNews  #বাংলানিউজ   #আজকেরখবর

Republic Day, Gun and Shell Factory, Defence Production, National Security

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *