ক্যান্সারের চিকিৎসায় জনসচেতনতার উদ্যোগ ফর্টিসের

সপ্তর্ষি সিংহ, কলকাতা:- বিশ্ব ক্যান্সার দিবসে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী আনন্দপুর ফর্টিস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সচেতনতামূলক আলোচনায় জানান, নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত হলে মৃত্যুহার উল্লেখযোগ্য ভাবে কমানো সম্ভব। বিশেষত হেড অ্যান্ড নেক, ব্রেস্ট, সার্ভিক্স ও প্রস্টেট ক্যান্সারে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উপর জোর দেওয়া হয়।

এদিন উপস্থিত ছিলেন জয়পুর ও কলকাতার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রিচা এস দেবগুপ্ত, মেডিকেল অনকোলজিস্ট ডাঃ দেবপ্রিয় মণ্ডল, ডাঃ সুজাতা দত্ত সহ অন্যানরা।

চিকিৎসকরা জানান, সচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরীক্ষা এবং সময় মতো চিকিৎসাই ক্যান্সার মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় বলে অভিমত। চিকিৎসকরা জানান, আমরা চিকিৎসা বিশেষজ্ঞ এবং জনসাধারণের বোঝাপড়ার মধ্যে ব্যবধান পূরণ করার লক্ষ্য রাখি, যাতে সঠিক, সময়োপযোগী এবং দায়িত্বশীল স্বাস্থ্য তথ্য প্রতিটি বাড়িতে পৌঁছায়।”

WorldCancerDay #CancerAwareness #HealthScreening #FortisHospital #StayAware

Cancer Screening, Awareness, Early Detection, Fortis Hospital,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *