kolkata Medical News : পূর্ব ভারতে ফর্টিস হাসপাতাল টেলি–রোবটিক সার্জারিতে নজির গড়ল

kolkata Medical News : টেলি–রোবটিক সার্জারিতে সফল জটিল অপারেশন

✍️ সপ্তর্ষি সিংহ, কলকাতা:- পূর্ব ভারতে নজির তৈরি করল টেলি–রোবটিক সার্জারি। যা রোগীদের উপর, তাঁদের মধ্যে প্রথম ছিলেন এক মধ্যবয়সি মহিলা। তাঁর শরীরে অ্যাড্রিনাল গ্রন্থিতে বড় টিউমার ধরা পড়ে, যা গুরুত্বপূর্ণ রক্তনালীর খুব কাছে ছিল। দূরবর্তী রোবটিক অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমার অত্যন্ত নিখুঁত ভাবে অপসারণ করা হয়।

দ্বিতীয় ক্ষেত্রে এক তরুণীর জন্মগত পেলভি–ইউরেটেরিক জাংশনে অবস্ট্রাকশন ধরা পড়ে। কিডনির স্বাভাবিক নিষ্কাশন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হওয়ায় তাঁর উপরে সূক্ষ্ম রিকনস্ট্রাক্টিভ অপারেশন ‘পাইলোপ্লাস্টি’ করা হয়, যা দূর থেকে রোবটের সাহায্যে সম্পন্ন করা সম্ভব হয়েছে। গড়িয়াহাট লাগোয়া ট্রায়াঙ্গুলার পার্কের ফর্টিস হাসপাতাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট এই পদ্ধতিতে তিনটি জটিল ইউরোলজিক্যাল অপারেশন সফল ভাবে সম্পন্ন করেছে রোবট–সহায়ক টেলি-সার্জারির মাধ্যমে।

চিকিৎসকদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে চিকিৎসা পরিষেবায় বড় পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞ সার্জেনদের কাছে সার্জারি দূরবর্তী শহর বা অঞ্চলের রোগীরাও করাতে পারবেন। ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিকিৎসা করাতে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে। ফর্টিস কর্তৃপক্ষের মতে, রোবটিক টেলি-সার্জারির এই সাফল্য আধুনিক চিকিৎসা পরিষেবায় প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিল।

 

#RoboticSurgery #TeleSurgery #MedicalInnovation #HealthcareTechnology #FortisHospital #UrologySurgery #DigitalHealthcare #FutureOfMedicine #WestBengal #GovernorResigns #CVAnandaBose #IndianPolitics #RajBhavan #RNavi #InspiringIndia   #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰  #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews  #RajarhatBartaDigital   #RajarhatBarta   #ShortsNews  #বাংলানিউজ   #আজকেরখবর

DISCLAIMER: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *