NADT কলকাতায় স্বামী বিবেকানন্দ-এর মূর্তি স্থাপন

সপ্তর্ষি সিংহ, কলকাতা:- প্রশাসনিক প্রশিক্ষণ ও আধ্যাত্মিক চেতনাকে একসূত্রে বাঁধার লক্ষ্যে  ন্যাশনাল অ্যাকাডেমি অব ডাইরেক্ট ট্যাক্সেস (NADT),এর কলকাতার রিজিওনাল ক্যাম্পাস এর উদ্যোগে রুবি মোড়ের কাছে আয়কর ভবন পুর্বাতে স্বামী বিবেকানন্দের পুর্নাবয়ব মূর্তি প্রতিষ্ঠা হল। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি ধ্যানকক্ষেরও উদ্বোধন করা হয় বৃহস্পতিবার।

দেশের প্রাচীনতম প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির অন্যতম NADT রিজিওনাল ক্যাম্পাস কলকাতা পশ্চিমবঙ্গ ও সিকিম, উত্তর-পূর্বাঞ্চল এবং ওডিশা অঞ্চলের আয়কর দপ্তরের আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। এই ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ এই প্রথম কোনও NADT ক্যাম্পাস বা আয়কর দপ্তরের প্রতিষ্ঠানে তাঁর মূর্তি স্থাপিত হল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন (গ্লোবাল)-এর ভাইস প্রেসিডেন্ট পরম পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীমতী সুরভী ভার্মা গর্গ (আইআরএস), প্রিন্সিপাল চিফ কমিশনার অব ইনকাম ট্যাক্স (CCA), পশ্চিমবঙ্গ ও সিকিম, শ্রী বি. সত্যনারায়ণ রাজু (আইআরএস), অতিরিক্ত মহাপরিচালক, NADT রিজিওনাল ক্যাম্পাস কলকাতা সহ আয়কর দপ্তরের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক।

বক্তব্যে অতিথিরা স্বামী বিবেকানন্দের শিক্ষা ও আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। বিশেষভাবে স্মরণ করা হয় স্বামীজির সেই বাণী “শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান পরিপূর্ণতার প্রকাশ”। বক্তারা বলেন, এই মূর্তি প্রশিক্ষণরত আধিকারিক ও কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস, কর্তব্যবোধ এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষে কর্তৃপক্ষ জানান, স্বামী বিবেকানন্দের মূর্তি ও ধ্যানকক্ষ ভবিষ্যতে NADT ক্যাম্পাসে কর্মরত ও প্রশিক্ষণরত সকলের জন্য অনুপ্রেরণার এক স্থায়ী কেন্দ্র হয়ে উঠবে। #SwamiVivekananda 🙏 #NADT #IncomeTaxDepartment #MeditationHall 🧘‍♂️ #AdministrativeTraining #SpiritualValues #KolkataNews 📰 #BengalNews 📰  #BreakingNews 📰  #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews #RajarhatBartaDigital #RajarhatBarta #ShortsNews #বাংলানিউজ #আজকেরখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *