Skechers Hosts Mohun Bagan Super Giant Fan Event in Kolkata

Panch Mariners in crowd of supporters

সমর্থকদের ভিড়ে ঘরের ছেলে পঞ্চ মেরিনার্স

নিজস্ব প্রতিনিধি:-  সবুজ মেরুনের পাঁচ খেলোয়াড়, অধিনায়ক শুভাশীষ বোস, আশিস রাই, আশিক কুরুনিয়ান, দীপক টেংরি ও লিস্টন কোলাসো শুক্রবার দক্ষিণ কলকাতার এক শপিং মলে বহুজাতিক সংস্থার প্রচারে উপস্থিত হয়েছিলেন। এদিন তাঁরা উপস্থিত হতেই সমর্থকদের স্লোগান আর ধ্বনিতে মুখরিত হল। এদিন দীপক বলেন, সমর্থকদের এই উচ্ছাস আমাদের কাছে নতুন নয়। এই জন্য আমরা অপেক্ষা করি। সেই কথার রেশ ধরে শুভশীষ যোগ করেন, মেরিনার্স ফ্যানরা আমার ফ্যামিলি সকল সমর্থক, বিদেশী সমর্থকরা আমাদের বাড়তি উন্মাদনা জোগায়। কলকাতার মাঠে ৬০/৭০ হাজার দর্শকের উন্মাদনা আমাকে মাঠে উজ্জীবিত করে।

আশিক বলছিলেন, প্রথমে ভেবেছিলাম কেরালায় ফুটবল সমর্থক বেশি রয়েছে। তারপর ৩ বছর কলকাতায় থাকার পর বুঝলাম এখানে সব থেকে বেশি ফুটবল উন্মাদনা।

একইসঙ্গে তাঁর সংযোজন, চোট সারিয়ে পরের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। যে কোনো খেলোয়াড়ের চোট আসে কিন্তু সেটা কামব্যক করে ফিরতে হয়।
দীপক জানালেন, যখন মোহনবাগান জুনিয়র দলে খেলতাম তখন থেকে মনে হত সিনিয়র দলে খেলার কথা। সেই ইচ্ছা পূরণ হয়েছে। শুভাশীষ এক প্রশ্নের উত্তরে জানালেন, লীগ টেবিলে কোনো ম্যাচ সহজ নয় তাই বাকি ৭টা ম্যাচ জয় এখন লক্ষ্য।

সমর্থকদের সঙ্গে এদিন তারা যেমন সেলফি তুললেন, অটোগ্রাফ দিলেন তেমন শুভাশীষ উজ্জীবিত করলেন মাঠের চেনা শ্লোগান আমরা কারা… মোহনবাগান, মোহনবাগান ধ্বনিতে। একইসঙ্গে সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে জয় মোহনবাগান রব। আবার সঞ্চালনক প্রভীনের অনুরোধে আশিস রাই গান ধরলেন এ শাম মাস্তানি।

 

Panch Mariners in crowd of supporters

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *