জাপানের সবচেয়ে জনপ্রিয় দেবী সরস্বতী। সেখানে তিনি পূজিতা হন ‘বেঞ্জাইতেন’নামে। জাপানে অনেক জায়গাতেই জলাশয়ের মাঝে একটি মন্দির থাকে৷ সেখানে কোনও বিগ্রহ থাকে না। জলই সেখানে বেঞ্জাইতেন দেবী৷ তবে বেঞ্জাইতেন দেবীর ছবি থেকে জানা যায়, তিনি দ্বিভুজা৷ হাতে থাকে ঐতিহ্যবাহী জাপানী বাদ্যযন্ত্র বিওয়া। এখানেই সরস্বতীর সঙ্গে মিল। তবে অমিল পূজার সময়ে। দেবী সরস্বতী পূজিতা হন কেবলমাত্র শুক্লা পঞ্চমীতে কিন্তু জাপানে সারাবছর বেঞ্জাইতেন ‘সরস্বতী’র আরাধনা হয়।
জানা গিয়েছে, জাপানে একশোরও বেশি মন্দির রয়েছে যেখানে নিয়মিত পূজিত হন দেবী বেঞ্জাইতেন। তবে এই দেবীর ধূমধাম করে পুজো হয় চিকুবু দ্বীপে, এনোশিমা দ্বীপে ও ইতসুকুশিমা দ্বীপে। মজার কথা ভারতে দেবী সরস্বতী আগে যেমন ছিলেন জলের দেবী, ঠিক সেই রকম জাপানেও দেবী বেঞ্জাইতেন ছিলেন জলের দেবী। এখনও সে দেশের বেশ কিছু জলাশয়ের নাম বেঞ্জাইতেন। ঠিক যেমন আমাদের দেশে রয়েছে সরস্বতী নামের একাধিক নদী।
তবে আমাদের এখানে যেমন বসন্তের আগে শীতের শেষে সরস্বতীর পুজো হয়, জাপানে কিন্তু তেমনটি হয় না। সেখানে পুজো হয় বর্ষার মাঝামাঝি সময়ে।
ð আজকেররাশিফল– ১৪ফেব্রুয়ারী, ২০২৬ ðð® দৈনিক রাশিফল | আজকের ভবিষ্যৎ | Horoscope Today in Bengali ♈ মেষ: নতুন কাজের সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখুন।♉ বৃষ: আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। খরচ নিয়ন্ত্রণে রাখুন।♊ মিথুন: সামাজিক সম্মান ও যোগাযোগ বৃদ্ধি পাবে।♋ কর্কট: পারিবারিক সুখ ও মানসিক শান্তি লাভ করবেন।♌ সিংহ: কর্মক্ষেত্রে সাফল্য ও প্রশংসা পাবেন।♍ কন্যা: […]
ব্যাকটেরিয়া এক ধরনের ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া হল কোষ প্রাচীর বিশিষ্ট এককোষী, প্রাককেন্দ্রিক অণুজীব যা সাধারণত ক্লোরোফিলবিহীন এবং প্রধানত দ্বিভাজন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে। ৩৬০ কোটি বছর পূর্বে আর্কিওজয়িক যুগে আদিকোষী জীবের উৎপত্তি ঘটেছিল। প্রচন্ড ঠান্ডা -১৭ ডিগ্রী থেকে ৮০ ডিগ্রি সে. তাপমাত্রায় বাঁচতে পারে ব্যাকটেরিয়া। অনেকেই বলেন, ব্যাকটেরিয়ামাত্রই ভিলেন এবং মারাত্মক সংক্রমণ সৃষ্টি […]