জাপানের সবচেয়ে জনপ্রিয় দেবী সরস্বতী। সেখানে তিনি পূজিতা হন ‘বেঞ্জাইতেন’নামে। জাপানে অনেক জায়গাতেই জলাশয়ের মাঝে একটি মন্দির থাকে৷ সেখানে কোনও বিগ্রহ থাকে না। জলই সেখানে বেঞ্জাইতেন দেবী৷ তবে বেঞ্জাইতেন দেবীর ছবি থেকে জানা যায়, তিনি দ্বিভুজা৷ হাতে থাকে ঐতিহ্যবাহী জাপানী বাদ্যযন্ত্র বিওয়া। এখানেই সরস্বতীর সঙ্গে মিল। তবে অমিল পূজার সময়ে। দেবী সরস্বতী পূজিতা হন কেবলমাত্র শুক্লা পঞ্চমীতে কিন্তু জাপানে সারাবছর বেঞ্জাইতেন ‘সরস্বতী’র আরাধনা হয়।
জানা গিয়েছে, জাপানে একশোরও বেশি মন্দির রয়েছে যেখানে নিয়মিত পূজিত হন দেবী বেঞ্জাইতেন। তবে এই দেবীর ধূমধাম করে পুজো হয় চিকুবু দ্বীপে, এনোশিমা দ্বীপে ও ইতসুকুশিমা দ্বীপে। মজার কথা ভারতে দেবী সরস্বতী আগে যেমন ছিলেন জলের দেবী, ঠিক সেই রকম জাপানেও দেবী বেঞ্জাইতেন ছিলেন জলের দেবী। এখনও সে দেশের বেশ কিছু জলাশয়ের নাম বেঞ্জাইতেন। ঠিক যেমন আমাদের দেশে রয়েছে সরস্বতী নামের একাধিক নদী।
তবে আমাদের এখানে যেমন বসন্তের আগে শীতের শেষে সরস্বতীর পুজো হয়, জাপানে কিন্তু তেমনটি হয় না। সেখানে পুজো হয় বর্ষার মাঝামাঝি সময়ে।
ম্যাস্টেক্টমি অর্থাৎ স্তন অপসারণ করিয়েছেন সবেমাত্র। তারপরেই জানতে পারলেন ৫ মাসের গর্ভবতী তিনি। সন্তান আসতে চলেছে। রূপান্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ অপারেশনের আগেই তিনি জেনে গিয়েছেন। একজন ট্রান্সজেন্ডার পুরুষ মার্কোর সঙ্গে এমনই অবাক ঘটনা ঘটে গিয়েছে ইতালিতে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘মার্কো’ নামে পরিচিত ওই ব্যক্তি যখন জরায়ু অপসারণের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখনই তার গর্ভাবস্থা সম্পর্কে জানতে […]
সন্তান জন্ম দিল পুরুষ গরিলা! ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস চিড়িয়াখানায় বাস করছে গরিলাটি ( Gorilla )। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এত দিন জানত, এটি পুরুষ। কিন্তু এই তথ্য মিথ্যা প্রমাণ করে সম্প্রতি একটি বাচ্চা জন্ম দিয়েছে সুলি নামের গরিলাটি। যে স্থান থেকে এসব জীবাশ্ম পাওয়া গেছে, সেটি ‘চীনের পম্পেই’ নামে পরিচিত। এখানে এক সময় […]