Apollo Group Opens New Clinic at Garia Station

অ্যাপোলো ক্লিনিকের নতুন শাখার উদ্বোধন গড়িয়ায়

✍️ সপ্তর্ষি সিংহ, কলকাতা:-  গড়িয়া স্টেশন রোডে অ্যাপোলো ক্লিনিক কলকাতায় নয়া শাখার সূচনা করল। নয়া ‘অ্যাপোলো ক্লিনিক’-এর সূচনায় উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পুরসভার জনপ্রতিনিধি পিন্টু দেবনাথ, দীপালি নস্কর সহ অ্যাপোলো হসপিটাল চেন্নাই এর পক্ষ থেকে জেনারেল ম্যানেজার চিকিৎসক নারায়ণ মিত্র ও ক্লিনিক প্রধান শচীন গুপ্তা এবং ক্লিনিকের কর্ণধার প্রণব গোস্বামী।

নয়া পরিষেবা প্রসঙ্গে নারায়ণ বাবু জানান, এখানে সাধারণ চিকিৎসা থেকে শুরু করে নাক-কান-গলা, দাঁত, হৃদরোগ, স্নায়ু রোগ, কিডনি, স্ত্রীরোগসহ আরো বেশ কিছু রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগী দেখবেন। এই মাল্টি স্পেশালিটি ক্লিনিকে রয়েছে অত্যাধুনিক ল্যাব। যেখানে অত্যন্ত কম খরচে নানা রকম পরীক্ষা করা যাবে।

“প্রতিটি মানুষকে নাগালের মধ্যে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিয়ে আসা” -এই  লক্ষ্যে ২০০২ সাল থেকে ভারতের বিভিন্ন শহরে প্রতিষ্ঠিত হয়ে আসছে অ্যাপোলো ক্লিনিক। গড়িয়ার এই ক্লিনিক নবতম সংযোজন।

#ApolloClinic #KolkataHealthcare #HealthcareIndia #MedicalServices #ApolloHospitals #MultiSpecialityClinic #HealthcareAccess #GariaKolkata

#InspiringIndia   #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰  #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews  #RajarhatBartaDigital   #RajarhatBarta   #ShortsNews  #বাংলানিউজ   #আজকেরখবর

DISCLAIMER: This news content and associated images are provided solely for information purposes. We do not endorse any illegal or violent acts. The liability for the accuracy of the information rests with the respective authorities.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *