Berger on centenary, announces investment in the state

Berger on the centenary, announces investment in the state

শতবর্ষে বার্জার, রাজ্যে বিনিয়োগের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:-  রঙ প্রস্তুতকারক সংস্থা বার্জার পেইন্ট ১৯২৩ সালে কলকাতায় নিজেদের ব্যবসায়িক যাত্রা শুরু করেছিল। সংস্থার চেয়ারম্যান কুলদীপ সিং ডিংড়া ও ভাইস চেয়ারম্যান গুরবচন সিং। সেই সংস্থা শতবর্ষ পেরিয়ে এবার কলকাতায় তাঁদের নতুন হেড অফিসের সূচনা করলেন। সোমবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও ছিলেন সংস্থার বর্তমান চেয়ারম্যান রিশমা কাউর, ভাইস চেয়ারম্যান করণদ্বীপ সিং ডিংড়া, এমডি ও সিইও অভিজিৎ রায়। এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভারতে দ্বিতীয় বৃহৎ, এশিয়ায় চতুর্থ বৃহৎ এবং বিশ্বে ১৫ নং পর্যায়ে।

গত অর্থ বর্ষে ১১ হাজার কোটি টাকা সংস্থার আয় হয়েছে। আগামী দিনে হাওড়ায় সংস্থার পক্ষ থেকে বিনিয়োগের কথা জানানো হয়। পানাগড়ে বিনিয়োগের জন্য জমি পাওয়া গেছে। ফলে আগামী দিনে ৬০০ কোটি টাকা বিনিয়োগ হবে। এই কাজ ২৬-এ শেষ হলে ৪০০-৫০০ কর্মসংস্থান হবে। আগামী ২০২৭ সালে উড়িষ্যার ভুবনেশ্বরে বৃহৎ প্লান্ট তৈরীর কথা জানানো হয়েছে। দেশে ২৯টি ফ্যাক্টরি ও ২০০টি অফিস রয়েছে। দেশে উত্তর পূর্ব ভারতে দুটি ফ্যাক্টরি রয়েছে যার মাধ্যমে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে।

নতুন এই অফিসের মিউজিয়াম দেখে রাজ্যের মন্ত্রী জানান, শহর যখন রঙিন রঙে সাজে তখন অন্য রূপ দেখায় যার কারিগর এই সংস্থা। রাজ্যে এতো বছর বিনিয়োগে ভরসা রাখার জন্য ধন্যবাদ।

 

Berger on the centenary, announces investment in the state

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *