আন্তর্জাতিক পর্যটনে প্রবীণ নাগরিকদের বিশেষ মেম্বারশিপ কার্ড কান্ট্রি ক্লাবের
✍️ সপ্তর্ষি সিংহ :- তুরস্কে আন্তর্জাতিক ছুটি কাটানোর পাশাপাশি প্রবীণ নাগরিকদের পর্যটনে উৎসাহী করতে বিশেষ উদ্যোগ নিল কান্ট্রি ক্লাব। এই বিশেষ উদ্যোগে কান্ট্রি ক্লাব বেবি বুমার্স মেম্বারশিপ কার্ড, যা প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ সদস্যপদ নিয়ে এল। এই সদস্যপদে আজীবন ক্লাবের সদস্যপদ এবং ছুটি কাটানো ও জীবনযাপন সংক্রান্ত আকর্ষণীয় সুযোগ-সুবিধা রয়েছে।
এই বিষয়ে সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ওয়াই. রাজীব রেড্ডি তেলেঙ্গানায় অবস্থিত তুরস্কের কনসুলেট জেনারেলের আমন্ত্রণে তুরস্ক সফর করেন। তাঁর সেই সফরের পর এই উদ্যোগ বলে জানান। সফরকালে পর্যটন প্রসার, আতিথেয়তা ক্ষেত্রে সহযোগিতা এবং ভারতীয় পর্যটকদের জন্য স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা তৈরির বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়।

কান্ট্রি ক্লাব তাদের বিস্তৃত সদস্য নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ইস্তানবুল, ক্যাপাডোসিয়া, ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক ঐতিহ্য, কেনাকাটা, রন্ধনশৈলী এবং স্বতন্ত্র ছুটি কাটানোর অভিজ্ঞতা-সহ তুরস্কিয়ের বিভিন্ন আকর্ষণীয় দিকের প্রচার করতে চায়।
উল্লেখ্য, ক্যাপাডোসিয়া তার অসাধারণ প্রাকৃতিক ভূদৃশ্য এবং হট-এয়ার বেলুনে চড়ার অভিজ্ঞতার জন্য পরিচিত। অন্যদিকে, ইস্তানবুল ইউরোপীয় ও এশীয় প্রভাবের এক অনন্য মেলবন্ধন তুলে ধরে।
সংস্থার পক্ষ থেকে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, দিল্লি-এনসিআর, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গোয়া-সহ অন্যান্য অঞ্চলে নিজস্ব ৩০টি ক্লাব এবং প্রায় ৭০টি সহযোগী ক্লাব রয়েছে।
Country Club Membership, Baby Boomers Membership Card, Senior Citizen Travel, Turkey Tourism, International Tourism, Y Rajeev Reddy, Istanbul Travel, Cappadocia Hot Air Balloon
