গড়িয়াহাটে Tanishq পুনরায় চালু করল
✍️ সপ্তর্ষি সিংহ :- ভারতের বৃহৎ জুয়েলারি প্রস্ততকারক সংস্থা Tanishq কলকাতার গড়িয়াহাটে তাঁদের বিপনিটি নতুন রূপে পুনরায় চালু করল। এই উদ্যোগের মাধ্যমে পূর্ব ভারতে নিজেদের উপস্থিতি আরও বিস্তৃত করল। বৃহস্পতিবার এই উপলক্ষে উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে রিটেল হেড সুনীল রাজ এবং রিজিয়নাল বিজনেস হেড-পূর্বাঞ্চল টাইটান গৌরব কৃষ্ণ শাহ।

এদিন সুনীল রাজ বলেন, “কলকাতা বরাবরই তনিশ্ক্-এর কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার। এখানকার গ্রাহকেরা গয়নার নকশা, গুণমান এবং বিশ্বাসকে গুরুত্ব দেন। অনেক গয়নাই প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের সঙ্গে জড়িয়ে থাকে। পশ্চিমবঙ্গে ৩৬টি এবং পূর্ব ভারতে ৬৮টি স্টোরের মাধ্যমে আমরা এই অঞ্চলে আমাদের উপস্থিতি আরও বাড়াচ্ছি। গড়িয়াহাটের ১৩,০০০ বর্গফুটের স্টোরটিকে নতুনভাবে সাজানোর মূল লক্ষ্য হল গ্রাহকদের বদলে যাওয়া চাহিদা অনুযায়ী আরও ভালো পরিষেবা দেওয়া। তনিশ্ক্ যে গুণমান, কারুকাজ এবং বিশ্বাসের জন্য পরিচিত, সেই ধারাকে অব্যাহত রেখেই আমরা গ্রাহকদের গয়না কেনার আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে চাই।”
Tanishq , Tanishq Kolkata, Tanishq Gariahat Store, Tanishq Showroom Reopening, Gariahat Jewellery Store, Tanishq West Bengal, Titan Jewellery Business, Jewellery Shopping Kolkata, Tanishq East India Expansion,
