Fire breaks out near private hospital in Salt Lake

সাল্টলেকের বেসরকারি হাসপাতালের পাশে আগুন

সল্টলেকের মনিপাল হাসপাতালের পাশের বিল্ডিং- এর বেসমেন্টে মঙ্গলবার দুপুরে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। তবে হাসপাতালের যেখানে আগুন লেগেছে সেখানে রোগীরা থাকে না। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বেসমেন্ট(Beshment) থেকে ধোয়া বের হতে থাকে। কোন হতা হতে খবর নেই। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকলের অনুমান।

দমকল সূত্রে খবর, মঙ্গলবার সকালে ১১ টা বেজে পনের মিনিট নাগাদ আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে তিনটি দমকলে ইঞ্জিন(FireBrigade) পৌঁছয়। বেসমেন্ট থেকে ধোয়া বেরোন নই একজন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বেসরকারি হাসপাতালের বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

জেনারেটর এর মাধ্যমে বৈদ্যুতিক পরিষেবা চালু রাখা হয় সাময়িকভাবে। ধোয়া বের হাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে এলাকায়। তবে কোন রোগীকে স্থানান্তরিত করতে হয়নি। ওই বেসরকারি হাসপাতালে সকল রোগী নিরাপদে রয়েছে বলে জানানো হয়েছে।মঙ্গলবার একলাফে সকাল ১১ টার পরেই তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছে গিয়েছে ৪২ ডিগ্রির ঘরে। আর তার মধ্যে সল্টলেকে মনিপাল হাসপাতালে পাশের ভবনের বেসমেন্টের আগুন এবং ধোঁয়া রীতিমত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে ওই এলাকায়। ধোয়ায় সকলেই নাকে মুখে রুমাল বেঁধে ছোটাছুটি শুরু করে। একজন দমকল কর্মী মাঠ ছাড়া ভেতরে প্রবেশ করে অসুস্থ হয়ে পড়ার পর, বাকি দমকল কর্মীরা মাক্স সহ ভিতরে প্রবেশ করে ঘন্টাখানেকের চেষ্টায় ওই আগুন নেভাতে সক্ষম হয়।

মনিপালের একজন অ্যাকাউন্ট অফিসার শর্মিষ্ঠা চ্যাটার্জি জানিয়েছেন, সকাল সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে বিল্ডিংয়ের বেসমেন্টে। ধোঁয়ায় ভরে যায় পুরো বেসমেন্ট। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আধঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল সূত্রে খবর, বেসমেন্টের মিটার বক্স থেকে ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বেসমেন্ট থেকে ধোঁয়া বের করতে এক্সজস্ট ফ্যান ব্যবহার করেন দমকল কর্মীরা।

Fire breaks out near private hospital in Salt Lake

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *