Cultural : নবম বর্ষ উদযাপন আমরা কবিতাবাড়ি-র

আমরা কবিতাবাড়ি-র নবম বর্ষ উদযাপন

✍️ সপ্তর্ষি সিংহ, কলকাতা:- আমরা কবিতাবাড়ি, কলকাতার একটি ব্যতিক্রমী কবিতার দল, যেখানে কবিতাকে চেনা ছকের বাইরে নাটক, গান, নাচের মতো আর্টফর্মগুলির সাথে জুড়ে দিয়ে অন্য মাত্রার উপস্থাপনার নিরীক্ষণ করা হয়। কবিতাবাড়ির নয় বছরের বর্ষপূর্তি উপলক্ষ্যে সরলা রায় মেমোরিয়াল হল এ ‘পূর্বাহ্ন ফিরে দেখা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অন্যায়ের প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত বিশেষ চারজন মানুষকে সম্মানিত করা হয়। তাঁরা হলেন চিত্রশিল্পী প্রদোষ পাল, চিকিৎসক পূণ্যব্রত গুণ, শিক্ষাবিদ শান্তা দত্ত দে এবং কবি ও চিত্রশিল্পী শমীন্দ্র ভৌমিক। আমরা কবিতাবাড়ির পরিচালক পল্লব কীর্তনীয়ার এই প্রয়াস দর্শকদের অভিভূত করেছে এই সন্ধ্যায়।

 

#PoetryCollective #KolkataEvents #ArtAndCulture #CreativeExpression #PoetryPerformance #CulturalEvening #ArtFusion #IndianArtists

#InspiringIndia   #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰  #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews Cultural  #RajarhatBartaDigital   #RajarhatBarta   #ShortsNews  #বাংলানিউজ   #আজকেরখবর 

DISCLAIMER: This news content and associated images are provided solely for information purposes. We do not endorse any illegal or violent acts. The liability for the accuracy of the information rests with the respective authorities.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *