MLA Abdur Rahim Bakshi meets family of medical student who died in road accident in Raiganj

রায়গঞ্জে পথ দুর্ঘটনায় মৃ**ত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সাথে দেখা করলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি

দেবাশিষ পাল, মালদা: মোটর বাইক দুর্ঘটনা মৃ**ত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সাথে দেখা করতে গেলেন বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। রতুয়া দুই ব্লকের মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়ার মৃ**ত্যুর খবর পেয়ে বর্তমান বিধায়ক সহ দলীয় নেতৃত্বকে নিয়ে আজ পরিবারের সাথে দেখা করলেন। পরিবার সূত্রে জানা যায় মৃ**ত যুবকের নাম মিজানুর রহমান।

হোমিওপ্যাথি চিকিৎসার পড়ুয়া ছিলেন তিনি। জানা গেছে বেশ কয়েকদিন আগে গ্যাংটক ঘুরতে গিয়েছিলেন সে, এরপর বাইকে করে বাড়ি ফেরার পথে গত তেরো  তারিখ রাত্রে রায়গঞ্জে পথ দুর্ঘটনা ঘটে, সেখানেই তার মৃ**ত্যু হয়। পরে তার মৃ*ত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছায়। এবং দে*হ বাড়ি ফিরে।

এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের এমন দুঃসময়ে পরিবার সাথে দেখা করে সমবেদনা জানালেন ও পরিবারের পাশে থাকার বার্তা দিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *