Trinamool Mahila Congress rally in the city against insults to women

মহিলাদের অপমানের বিরুদ্ধে শহরে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল

মহিলাদের নিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের কটূক্তির প্রতিবাদে পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস।শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলের সর্বাগ্রে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, স্মিতা বক্সি, কাউন্সিলর মীনাক্ষি গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য মহিলা নেতৃত্ব। তাদের দাবি, দিলীপের বিচার জনতার আদালতে করা হোক। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হয়।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দিলীপ ঘোষের মহিলাদের প্রতি কটূক্তি, অসম্মানের বিচার আমরা জনতার আদালতে দিলাম। জনতার চেয়ে বড় আদালত আর হয় না।

মন্ত্রী শশী পাঁজা বলেন, দিলীপ ঘোষের মহিলা বিদ্বেষ,মহিলাদের প্রতি কটূক্তি এবং তাকে বিজেপির অন্যান্য নেতা নেত্রীদের সমর্থন করা প্রমাণ করে,মহিলাদের কোন চোখে দেখে বিজেপি। বাংলার মহিলারা তাদের কাছে আর কিছু প্রত্যাশা রাখে না। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময় বাম এবং বিজেপির গুটি কয়েক সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে অপমানিত করার চেষ্টা করে।এটা অশালীন। এই ঘটনার প্রতিবাদ ও তীব্র ধিক্কার জানাই আমরা।মুখ্যমন্ত্রী যেভাবে বাংলায় নারীর ক্ষমতায়ন, নারীদের উন্নয়ন করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবং বামেদের মহিলাদের প্রতি এভাবে অপমান করার বিষয়টিকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং সেই নিয়েই আমরা সোচ্চার হয়ে পথে নেমেছি।

Trinamool Mahila Congress Takes to the Streets To Protest Against Dilip Ghosh Insults Towards Women

Trinamool Mahila Congress rally in the city against insults to women

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *