শ্বাসনালীর চিকিৎসায় রুবি জেনারেল হাসপাতাল

✍️ সপ্তর্ষি সিংহ, কলকাতা:-  কলকাতার রুবি জেনারেল হাসপাতালের পালমোনোলজি ও রেসপিরেটরি মেডিসিন বিভাগ বহুদিন ধরেই জটিল পরিস্থিতিতে উন্নতমানের ইন্টারভেনশনাল পালমোনোলজি পরিষেবা দিয়ে আসছে। শ্বাসনালী, ফুসফুস ও প্লুরার জটিল রোগে এখন সবসময় বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না।

আধুনিক মিনিম্যালি ইনভেসিভ পদ্ধতিতে অল্প কাটাছেঁড়ায় দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা সম্ভব। ফলে রোগী কম ঝুঁকিতে, কম সময়ের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে হাসপাতালের ইন্টারভেনশনাল পালমোনোলজি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা নতুন দিশা দেখালেন। এদিন ছিলেন ডাঃ দেবপ্রসাদ দাস, ডাঃ শুভঙ্কর চক্রবর্তী, ডাঃ রিকসোম চট্টোপাধ্যায়।

এছাড়াও এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সোমনাথ ভট্টাচার্য, চিফ জেনারেল ম্যানেজার অপারেশন শুভাশিস দত্ত এবং ডেপুটি মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ অনিমেষ মিশ্র।

তাঁরা জানান, আধুনিক চিকিৎসায় জটিল শ্বাসনালীর সমস্যাতেও মিলছে তৎক্ষণাৎ স্বস্তি।

#InterventionalPulmonology #RespiratoryCare #MinimallyInvasive #LungHealth #HealthcareInnovation #KolkataHealthcare #AdvancedMedicine #MedicalConference

#InspiringIndia   #BreakingNews 📰 #BengalNews 📰 #KolkataNews 📰  #SocialMediaBuzz 🚕📢 #IndiaNews  #RajarhatBartaDigital   #RajarhatBarta   #ShortsNews  #বাংলানিউজ   #আজকেরখবর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *