2nd Annual Cultural Programme conducted by Nrityangan Dream Dance Academy

Nrityangan Dream Dance Academy program in second year

দ্বিতীয় বর্ষে নৃত্যাঙ্গন ড্রিম ড্যান্স একাডেমির অনুষ্ঠান

সপ্তর্ষি সিংহ, নিজস্ব প্রতিনিধি:- নৃত্যশিল্পী জয়শ্রী দাসের হাত ধরে নৃত্যের তালিম নিচ্ছে একঝাঁক খুদে শিল্পীরা। বছরের শেষে রবিবার সেই শিল্পীদের নিয়ে হাওড়ার শরৎ সদন প্রেক্ষাগৃহে এক বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল। ‘নৃত্যাঙ্গন ড্রিম ড্যান্স আকাডেমি’ -এর পক্ষ থেকে ‘অ্যাপোথিওসিস’ শীর্ষক দ্বিতীয় বর্ষের অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থী নৃত্য পরিবেশন করেন। একইসঙ্গে এদিন তাঁদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলে চন্দন মহাপাত্র, প্রলয় শংকর মুখোপাধ্যায়, অশোক দাস, প্রভাকর সিংহ।

এদিন নৃত্যাঙ্গন ড্রিম ড্যান্স আকাডেমি’-র নির্দেশিকা জয়শ্রী দাস জানিয়েছেন, “আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের সাড়ে তিন বছর থেকে ৩০ বছর বয়সের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আজকের অনুষ্ঠানে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় সাফল্যের সাথে কৃতকার্য হওয়ার জন্য কৃতি শিক্ষার্থীদের হাতে শংসাপত্র এবং পদকও তুলে দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক শুভঙ্কর সিংহ বলেছেন, “আশা রাখি অদূর ভবিষ্যতে এই নৃত্য শিক্ষায়তন বর্তমান প্রজন্মের কাছে উল্লেখযোগ্য নৃত্য শিক্ষা কেন্দ্র রূপে পরিচিতি লাভ করবে।”

 

Nrityangan Dream Dance Academy

Nrityangan Dream Dance Academy program in second year

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *