Trinamool Congress Rally in Rajarhat to protest central government’s price hike of life-saving medicines

কেন্দ্রীয় সরকারের জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল রাজারহাটে

নিজস্ব প্রতিনিধি:- কেন্দ্রর একতরফা জনবিরোধী সিদ্ধান্ত,‌ নিত্য প্রয়োজনীয় ওষুধ, ৭৮৪ টি জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধি, জীবন বিমায় জিএসটি লাগুল প্রতিবাদে রাজারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী প্রবীর করের নেতৃত্বে রাজারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিল।

প্রায় তিন কিলোমিটার রাইগাছি স্কুল মাঠ থেকে রাজারহাট চৌমাথা পর্যন্ত এই মিছিলে হাঁটেন রাজারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর, রাজারহট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের কর্মদক্ষ মাননীয়া জাহানারা বিবি, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য মাননীয় আফতাব উদ্দিন, বিধাননগর পৌরনিগমের মেয়র পরিষদ মাননীয়া আরাত্রিকা ভট্টাচার্য, বিধাননগর পৌরনিগমের মেয়র পরিষদ মাননীয়া রহিমা বিবি, রাজারহট ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মাননীয়া পারভীন সাবেরা সহ সর্বস্তরের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *