জন্মাষ্টমী উপলক্ষ্যে নন্দোৎসব পালিত হল মন্মথপুর প্রণব মন্দিরে। বুধবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্মথপুর প্রণব মন্দির ও স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের যৌথ উদ্যোগে নন্দোউৎসবে পা মেলান এলাকার মানুষ। শোভাযাত্রায় স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯তম শুভাবির্ভাব বর্ষকে স্মরণ করতে প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরা ১২৯জন শ্রীকৃষ্ণ সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। অভিভাবক মায়েদের […]