দক্ষিণ দিনাজপুর,প্রতিনিধি :- তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের হাতে প্রহৃত হওয়া বিজেপি ( bjp ) কর্মীকে দেখতে বালুরঘাট থেকে ছুটে এলেন বালুরঘাটের সাংসদ পদপ্রার্থী ড. সুকান্ত মজুমদার। তিনি শনিবার রাত দশটা নাগাদ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পা রাখেন। কথা বলেন আহত বিজেপি কর্মী জয়দীপ দাসের সঙ্গে। প্রসঙ্গত, জয়দীপ দাসের পরিবারের অভিযোগ- ভারতীয় জনতা পার্টি করার অপরাধে নির্মমভাবে প্রহার করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। খোঁজ নেন দলীয় কর্মীর শারীরিক অবস্থা সম্পর্কে।ঘটনায় উভয় পক্ষের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
*জানা গেছে আহত ব্যক্তির নাম জয়দ্বীপ দাস (৪০) বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটন দাসপাড়া এলাকায়।পেশায় গাড়িচালক।স্থানীয় সূত্রে খবর গত পঞ্চায়েত নির্বাচনে পাটন ১৮৫ নম্বর বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আক্রান্ত জয়দ্বীপ দাসের ভাই বউ মিতালি দাস।সেই থেকেই এলাকার তৃণমূল কর্মী তরুণ পাল সহ অন্যান্যদের সাথে ঝামেলা লেগে থাকত বলে অভিযোগ। এদিন অক্ষত ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তরুণ পাল সহ তার পরিবারের বিরুদ্ধে।এ নিয়ে বিজেপি কর্মী জয়দ্বীপ দাস প্রতিবাদ করতে গেলে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনায় মাথায় চোট পেয়ে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তিনি দলীয় কর্মীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এদিন গঙ্গারামপুর থানার আইসি-র বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মুখ খোলেন বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার।
এমজাংশনের প্রকল্প জ্যোতি এবার ঝাড়খণ্ডে নিজস্ব প্রতিনিধি: এমজাংশন সার্ভিসেস লিমিটেড গত সপ্তাহে ঝাড়খণ্ডে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য তাদের সফল ডিজিটাল অন্তর্ভুক্তি প্রকল্প, প্রকল্প জ্যোতি চালু করেছে। ঝাড়খণ্ড শিক্ষা প্রকল্প পরিষদ (জেপিসি)-এর সাথে অংশীদারিত্বে, এই প্রকল্পের উদ্দেশ্য স্কুল স্তরের দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষায় ডিজিটাল সাক্ষরতা এবং অ্যাক্সেসযোগ্যতার সংমিশ্রণ ঘটিয়ে তাদের ক্ষমতায়ন করা, যার ফলে ভালো শেখার সুযোগের পথ […]
দিল্লির মুখ্যমন্ত্রী পদ বহাল থাকবে অরবিন্দ কেজরিওয়ালের। জনস্বার্থ মামলা খারিজ করে জানিয়ে দিল শীর্ষ আদালত । আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ায় কেজরিওয়ালের বিরুদ্ধে গত ১০ এপ্রিল জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই জনস্বার্থ মামলায় বলা হয়েছিল, অবিলম্বে Arvind Kejriwal কে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হোক। সোমবার ওই জনস্বার্থ মামলা খারিজ করে […]
হোলি মহোৎসব আয়োজন করছে ইভেন্ট প্ল্যানার সংস্থা ‘আইকনিক’ সপ্তর্ষি সিংহ,নিজস্ব প্রতিনিধি:- দোল পূর্ণিমা বা হোলি-র প্রাক্কালে আগামী ১২ মার্চ সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মানিকতলার ‘শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ’ প্রাঙ্গণে ‘রং মহোৎসব’ নামাঙ্কিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা ‘আইকনিক’ । আজ ‘আইকনিক’ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে […]